জেলা

আবাসের টাকা নিয়ে সাইবার প্রতারনার অভিনব কৌশল

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

নতুন পন্থায় সাইবার জালিয়াতি শুরু করেছে প্রতারকরা। এবার আবাস যোজনার প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার নতুন হাত পেতেছে সাইবার প্রতারকেরা। আর এই নতুন পাতা ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছেন শান্তিপুর ব্লকের নবলা গ্রাম পঞ্চায়েতের পোলতা গ্রামের একাধিক পরিবার। গত দুদিনের মধ্যে বেশ কয়েকটি পরিবার সাইবার প্রতারণায় শিকার হয়েছে। আবাস যোজনা প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে ব্যাংক একাউন্ট ও আধার কার্ড নিয়ে ওটিপির মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে টাকা উধাও। একের পর এক হতদরিদ্র পরিবারগুলো আজ তাদের সামান্য কিছু সঞ্চিত বা কেউ কেউ ধার করে সেই টাকা একাউন্টে দিয়ে প্রতারিত হয়েছে। তবে এ বিষয়ে একটি পরিবার অনলাইনের মাধ্যমে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। আর বাকি যারা রয়েছেন তারা দ্রুত অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন। এছাড়াও এই এলাকায় একাধিক ব্যক্তিকে ফোন করা হয়েছে প্রতারণার জন্য। আর এই ঘটনার পর আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। এলাকার মানুষের দাবি প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.