রাজ্য

তাজপুরের হকার উচ্ছেদ করতে গেলে ফরেস্ট অফিসার কে হুমকি মন্ত্রী অখিল গিরির।

তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বনদপ্তর এর জায়গায় দোকান বা ঘর গজিয়ে ওঠে। বাধা দিতে গেলেই মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরির সাথে তর্কে জড়ালো ফরেস্ট অফিসার মনীষা সাউ। বনদপ্তরের অভিযোগ যে বনদপ্তরের জায়গায় আগে থেকেই কয়েকটি দোকান ছিল তবে সমুদ্রের জলে সেই দোকান তলিয়ে যায়। পুনরায় গতকাল রাতে নতুন করে বনদপ্তরের জায়গায় দোকান করেন ওই ব্যবসায়ীরা। তখনই বনদপ্তর বাধা দিতে গেলে ঘটনাস্থলে আসেন রামনগরে বিধায়ক অখিল গিরি। ফরেস্ট অফিসারের অভিযোগ মন্ত্রী দাঁড়িয়ে থেকে অবৈধ নির্মাণ করান। এবং বনদপ্তরের আধিকারিকরা যখন বাধা দেয় তখন তাদের হুমকির শিকার হতে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.