রাজ্য

স্নাতক স্তরে সিট পূরণে স্কুল কে ও মাঠে নামার নির্দেশ উচ্চ শিক্ষা দপ্তরের

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা স্কুল থেকে বেরিয়ে গিয়েছেন। কিন্তু বেরিয়ে যাওয়ার পর, কোন কলেজে ভর্তি হয়েছেন কিনা? বা অন্য কোন কাজে যোগ দিয়েছেন কিনা? তা জানার দায়িত্ব এখন সংশ্লিষ্ট স্কুল শিক্ষকদের উপর পড়েছে। শিক্ষক রাই ফোন করে জানতে চাইছে উপরোক্ত প্রশ্নের উত্তরগুলি ।
*ভর্তি চিত্র অনুযায়ী* মোট কলেজ সংখ্যা ৪৬১, বিশ্ববিদ্যালয় সংখ্যা ১৬ টি। স্নাতকে মোট কোর্স ৭২১৭। এবং মোট আসন ৯,৪৮,৭৮৭টি । আর প্রথম দফায় ভর্তি ৪ লক্ষ ৫ হাজার।
পরিসংখ্যান অনুযায়ী রাজ্যজুড়ে ভর্তির প্রথম দফায় স্নাতকের অর্ধেক সিট ও পূরণ হয়নি। এই পরিস্থিতিতে যাতে দ্বিতীয় দফায় সিট পূরণ হয় সেই ব্যাপারে তৎপর উচ্চ শিক্ষা দপ্তর।
নিয়ম অনুযায়ী স্নাতকে ভর্তি না হওয়া পড়ুয়ারা ৮ থেকে ১৭ই আগস্ট এর মধ্যে আবেদন করতে পারবেন।
এরই ফলে মঙ্গলবার সন্ধ্যায় উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি পাঠানো হয় উচ্চ বিদ্যালয় স্কুল গুলিতে। সেই সঙ্গে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করারও নির্দেশ দেওয়া হয় শিক্ষকদের।
জানতে চাওয়া হয় তারা এখনো কেন পোর্টালে নাম নথিভুক্ত করেননি। কতজন ছাত্র-ছাত্রী ভিন রাজ্যে পড়াশোনা করতে গেছেন। বা অন্য কোন প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছেন কিনা। এই বিষয়ে খুব দ্রুততার সঙ্গে পর্যালোচনা করে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে খতিয়ে দেখছেন উচ্চশিক্ষা দপ্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.