রাজ্য

হাসপাতালেই মাত্র ৫ টাকায় পেটভরা খাবার! চালু হলো ‘মা ক্যান্টিন’

পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হলো মানবিক উদ্যোগ—‘মা ক্যান্টিন’। সোমবার এই ক্যান্টিনের উদ্বোধন করেন এগরা পুরসভার পুরপ্রধান স্বপন কুমার নায়ক। উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার সমীর আচার্য্য, এগরা থানার আইসি অরুন কুমার খাঁ-সহ একাধিক কাউন্সিলর।

“এটাই জেলার প্রথম সরকারি হাসপাতাল যেখানে এমন ক্যান্টিন চালু হলো,” জানালেন পুরপ্রধান।

প্রতিদিন দুপুরে মাত্র ৫ টাকায় মিলবে ভাত, ডাল, সয়াবিনের তরকারি, সবজি, সিদ্ধ ডিম ও রসগোল্লা!
প্রথমদিনেই দারুণ সাড়া—রোগী, পরিজন ও সাধারণ মানুষ উপকৃত। ক্যান্টিনের পাশে রয়েছে বহু ল্যাব, নার্সিং হোম ও প্যাথলজি, তাই মানুষের আনাগোনাও বেশি।

আপাতত ৫০০ জনের খাবার সরবরাহ হচ্ছে, তবে আগামী সপ্তাহ থেকে তা দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতে চাহিদা অনুযায়ী খাবারের পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হবে বলে জানান পুরপ্রধান।

এগরার মানুষের জন্য এটি নিঃসন্দেহে এক সহানুভূতির ছোঁয়া।
সস্তায়, সুস্বাদু আর স্বাস্থ্যকর—এই তিনের মিশেলেই ‘মা ক্যান্টিন’।

আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পোর্টালে!

#Egara #মা_ক্যান্টিন #৫টাকায়_খাবার #EastMedinipur #HospitalCanteen #HumanityFirst #BengalNews #SocialWelfare

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.