খেলাধুলা

ভাঙল এক সময়ের স্বপ্নজোড়া সম্পর্ক, বিচ্ছেদের ঘোষণা সাইনা নেওহালের

ভারতীয় ব্যাডমিন্টনের দুই উজ্জ্বল তারকা সাইনা নেওহাল এবং পারুপাল্লি কাশ্যপ জীবনের পথচলায় এবার আলাদা হয়ে গেলেন। রোববার, ইনস্টাগ্রামে নিজেই বিবাহবিচ্ছেদের কথা জানালেন সাইনা।

সোশ্যাল মিডিয়ায় সাইনা লেখেন, “জীবন অনেক সময় আমাদের এমন কিছু পথে নিয়ে যায়, যা আমরা আগে কল্পনাও করি না। বহু ভাবনাচিন্তার পর কাশ্যপ ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরস্পরের জন্য আমরা শান্তি ও নিরাময়ের পথ বেছে নিয়েছি। অতীতের সুন্দর স্মৃতিগুলোর জন্য আমি কৃতজ্ঞ। আশা করি, আগামীর দিকে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারব।” তিনি আরও অনুরোধ জানিয়েছেন, তাঁদের গোপনীয়তাকে যেন সম্মান জানানো হয়।

২০১৮ সালের ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়েছিলেন সাইনা ও কাশ্যপ। তবে সম্পর্কের শুরু আরও পুরোনো প্রায় তিন বছরের প্রেমের পরিণতিই ছিল সেই বিয়ে। হায়দরাবাদের পুল্লেলা গোপীচাঁদ অ্যাকাডেমিতে একসঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন দু’ জনেই। দেশকে একাধিক আন্তর্জাতিক মঞ্চে গর্বিত করেছেন তাঁরা।

সাইনার কেরিয়ারে রয়েছে অলিম্পিক ব্রোঞ্জ, এক সময় ছিলেন বিশ্বের এক নম্বর। অন্যদিকে কাশ্যপ জিতেছেন কমনওয়েলথ গেমসের সোনা। ব্যক্তিগত জীবন ও কেরিয়ারে পাশাপাশি এগিয়ে চলা এই জুটি আজ নতুন করে নিজেদের জীবনকে গুছিয়ে নেওয়ার পথে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.