রাজনীতিরাজ্য

“গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতার অভিযোগ! ছাত্রীদের আশঙ্কা – ‘আরজি কর বা কসবা ল কলেজের পুনরাবৃত্তি?”

“আরজি কর মেডিক্যাল কলেজ কিংবা কসবার ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনার রেশ এখনও ফুরোয়নি। এরই মধ্যে এবার সামনে এল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা সংকট।”

“বিশ্ববিদ্যালয় চত্বরে নেই কোনও সিসিটিভি। নেই নিরাপত্তা রক্ষীও। বহিরাগতদের অনায়াসে প্রবেশ—এ যেন এখন রোজকার ঘটনা। ক্লাসরুম থেকে শুরু করে শৌচালয় পর্যন্ত নিরাপত্তাহীনতায় কাঁপছে ছাত্রীরা।”

“ছাত্রীদের অভিযোগ—শৌচালয়ে ছিটকানি নেই, যেতে হয় একসাথে কাউকে নিয়ে। একাই যাওয়া মানে ভয়, আতঙ্ক। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও হেলদোল নেই।”

“শুধু নিরাপত্তাই নয়, পানীয় জল, হোস্টেল—সব কিছুতেই ভরপুর সমস্যা। চকচকে হোস্টেলের বিল্ডিং থাকলেও এখনও চালু হয়নি। বাধ্য হয়ে বাইরে অতিরিক্ত ভাড়া দিয়ে থাকতে হচ্ছে ছাত্রছাত্রীদের।”

“বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকারও করেছে সমস্যা আছে। ভারপ্রাপ্ত রেজিস্টার বিশ্বজিৎ দাস জানিয়েছেন—নতুন সিকিউরিটি সিস্টেম চালুর জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে।”

“এবার এই ইস্যুতে মাঠে নেমেছে রাজনীতিও। বিজেপি অভিযোগ করেছে—ছাত্রছাত্রীরা আতঙ্কে ভুগছে, বিশ্ববিদ্যালয় যেন ‘কসবা ল কলেজ পার্ট টু’ না হয়ে যায়। শিক্ষা নিয়ে ছিনিমিনি চলবে না, দরকারে পথে নামবে বিজেপি যুব মোর্চা—এমনটাই হুঁশিয়ারি বিজেপির যুব নেতা-নেত্রীদের।”

“এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে—রাজ্যে কি সত্যিই ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.