বনগাঁ থানার অন্তর্গত বনগাঁ ১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় এদিন রাত প্রায় বারোটা নাগাদ বনগাঁর এক নম্বর রেড সংলগ্ন এলাকার একটি এটিএম থেকে টাকা তুলতে যান ট্রাক চালক। টাকা তুলে ফেরার পথেই তিনি যখন গাড়িতে উঠতে যান তখন তার হাত থেকে ফোন ছিনতাই করে নিয়ে পালায় কিছু অচেনা অপরিচিত ব্যক্তি।
এ বিষয়ে ট্রাক চালক বিশ্বজিৎ সিং বলেন আমি দুই রাত তিনদিন না ঘুমিয়ে গাড়ি চালিয়ে নাসিক থেকে পেট্রাপলের উদ্দেশ্যে যাচ্ছি টমেটো ভর্তি ট্রাক খালি করার জন্য। এর পর আমি যখন বনগাঁ ঢুকি তখন আমার গাড়ির মালিক আমাকে কিছু টাকা পাঠান আমার একাউন্টে। আমি বনগাঁ এক নম্বর রেলগেট সংলগ্ন একটি এটিএম থেকে টাকা তুলি এবং গাড়িতে যখন উঠতে যায় তখনই অপরিচিত কিছু ব্যাক্তি হঠাৎই এসে আমার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এর পরবর্তীতেই আমি বনগাঁ থানায় অভিযোগ দায়ের করি। বিশ্বজিৎ সিং আরো বলেন আমরা দূর থেকে আসছি অপরিচিত অচেনা জায়গায় এখানে আমাদের সুরক্ষার কোন ব্যবস্থা নেই। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব উনারা যেন সুরক্ষার ব্যবস্থা করেন এবং দোষীদের ধরে উপযুক্ত শাস্তি দেন।







