অগ্নিগর্ভ বাংলাদেশ। লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি হচ্ছে হতাহতের হোতাহতের সংখ্যা। এই উত্তপ্ত পরিস্থিতির আচঁ যাতে বাংলায় না পরে তার জন্য তৎপর প্রসাশন। সেই নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের জরুরি বৈঠক করলেন উচ্চপদস্থ পুলিশের আধিকারিকদের সঙ্গে।
বাংলাদেশ উত্তাল হয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় জ্বলছে বাড়ি মন্দির সহ বিভিন্ন জায়গা। বাংলাদেশের পাশের রাজ্য হলো পশ্চিমবঙ্গ। তাই সেখানে উত্তাপের আগুন ছড়ানো সম্ভাবনা রয়েছে। সেই কারণে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করলেন পুলিশের ডিজি, মুখ্য সচিব,স্বরাষ্ট্র সচিবকে নিয়ে। সেই জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যেকোনো রকম অশান্তির প্রবণতা দেখলেই কড়া পদক্ষেপ নিতে হবে পুলিশ প্রশাসনকে।
নবান্ন সূত্রে জানা গেছে, নজরদারি বাড়াতে হবে সমস্ত সীমান্তবর্তী এলাকায়। এছাড়াও সীমান্তবর্তী জেলাগুলিতে প্রতি মুহূর্তের রিপোর্ট তলব করতে। নিরাপত্তা আরো আঁটোসাটো করতে হবে সীমান্তে বলে নির্দোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্য দিকে, হাই অ্যালার্ট জারি রয়েছে বাংলাদেশ সীমান্তে। কয়েক হাজার কিলোমিটার বাংলাদেশ সীমান্ত সিল করেছে বিএসএফ। নিরাপত্তা জোরদার করা হয়েছে সুন্দরবন এলাকায়। সীমান্তে অতিরিক্ত সংখ্যক সেনা মোতায়েন রয়েছে। সুন্দরবন থেকে কোচবিহার পর্যন্ত সব জায়গায় বিশেষভাবে নজরদারি চালাতে হবে। পাশাপাশি এই রাজ্যে যে কয়েকটি ট্রানজিট পয়েন্ট বা আইসিপি রয়েছে সেই সব জায়গা মুড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা বলয় দিয়ে।







