রাজ্য

প্রত্যন্ত সুন্দরবন এলাকায় সৌদি আরবের খেজুরের চাষ করে তাক লাগিয়ে দিলেন এক চাষী

উত্তর ২৪ পরগনার বসিরহাটের সুন্দরবন এলাকার চাষী আব্দুল হামিদ মন্ডল পেশায় মটর মেকানিক। শখের বসে হাজীদের মাধ্যমে সৌদি আরব থেকে খেজুরের বীজ আনিয়েছিলেন। সেখান থেকেই খেজুরের চারা তৈরি করে নিজের বাড়িতেই ছোট্ট একটি জায়গার ভিতর গড়ে তুলেছেন খেজুর বাগান। ইতিমধ্যেই খেজুর গাছগুলিতে ফল আসতে শুরু করেছে। সেই ফল থেকে আবারও বীজ সংগ্রহ করে প্রায় আড়াইশো থেকে ৩০০ গাছ উৎপাদন করেছেন সফল চাষী আব্দুল হামিদ মন্ডল। ইতিমধ্যেই এই চারা বিক্রি করার উপযুক্ত হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে সৌদি আরবের খেজুরের চাহিদা মেটাতে কার্যকরী ভূমিকা নিতে চায় আবদুল হামিদ মন্ডল। তার দাবি সরকার যদি তার পাশে দাঁড়ায় তাহলে তিনি আগামী দিনে এই খেজুর গাছ খুব অল্প পয়সায় বিক্রি করে সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিতে চান। আব্দুল হামিদ মন্ডলের এই সফলতা দেখে খুশি স্থানীয় বাসিন্দারাও। চরম দারিদ্রতার মধ্য দিয়ে আব্দুল হামিদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.