গত কয়েকদিন ধরেই গোটা রাজ্য তোলপাড় হচ্ছে আরজিকরের মহিলা জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করার ঘটনা নিয়ে। বর্তমানে পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের জুনিয়র ডাক্তার থেকে শুরু করে গোটা চিকিৎসক মহল সোচ্চার হয়েছে। এবার সেই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।
আর জি করে এক মহিলা জুনিয়র ডাক্তারকে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে হত্যা করা হয়। যেই নৃশংসতার সঙ্গে তরুনকে হত্যা করা হয় সেটা দেখে শিউরে উঠেছে গোটা সভ্য সমাজ। সেই হত্যার ঘটনার অভিযুক্তদের স্বাস্থ্যের দাবিতে একসাথে সোচ্চার হয়েছে গোটা চিকিৎসব মহল। রাজ্যজুড়ে বিভিন্ন হাসপাতালে চলছে কর্ম বিরতি। একাধিক তারকা এই বিষয় নিয়ে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে। বাড়ির ঘটনা নিয়ে অভিনেত্রীর মিমি চক্রবর্তী টুইটার হ্যান্ডেলে করলেন।
এ প্রসঙ্গে অভিনেত্রী মিমি চক্রবর্তী লিখেছেন, ‘শাস্তি এমন হওয়া উচিত যে ভবিষ্যতে এমন অপরাধ করার কথা ভাবলেও যেন যে কারও শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যায়। কারও সন্তান মারা গিয়েছে, কারও স্বপ্ন মারা গিয়েছে। ওই পরিবারের ক্ষতি অপূরণীয়। এই অপরাধের কোনও ক্ষমা হয় না। তোমাদের সঙ্গে আমিও রয়েছি।’







