খেলাধুলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত, নজর আসন্ন টেস্ট সিরিজে

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। তাদের পয়েন্ট শতকরা হার ৬৮.৫১। মূলত দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি শেষ হওয়ার পর, ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এই পয়েন্ট তালিকা প্রকাশ করেছে। গতবারের টেস্ট চ্যাম্পিয়ন অজিরা রয়েছে দ্বিতীয় স্থানে ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে।

টেবিলের তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা রয়েছে, উভয়েই ৫০.০০ শতাংশ পয়েন্ট অর্জন করেছে। পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, এবং ওয়েস্ট ইন্ডিজ পরের স্থানে অবস্থান করছে। যেখানে বাংলাদেশের শতকরা হার ২৫.০০ এবং ওয়েস্ট ইন্ডিজের ২০.৮৩।

ভারতীয় দল শীর্ষ স্থানে থাকলেও, তাদের সামনের ম্যাচগুলোতেও টেবিলের শীর্ষে থাকার জন্য দৃঢ় মনোভাব দেখাতে হবে। এই মুহূর্তে, ভারতীয় দল প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য। যেখানে তারা ২ ম্যাচের একটি টেস্ট সিরিজে অংশ নেবে। বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রতিটি জয়ের জন্য পয়েন্ট গুরুত্বপূর্ণ।

টিম ইন্ডিয়া নিজেদের মাটিতে শক্তিশালী। তাই এই সিরিজ গুরু গম্ভীরের দলকে জিততেই হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ হারের পর, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর দলের দিকে বাড়তি নজর থাকবেই।

এই সিরিজে ভারতীয় দলের পারফরম্যান্স কেবল তাদের শীর্ষ স্থান ধরে রাখার জন্য নয়, ভবিষ্যতে ফাইনালে জায়গা করে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হবে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এই রোমাঞ্চকর টেস্ট সিরিজের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.