সম্মুখ সমরে চব্বিশের লোকসভা ভোট। এমতাবস্থায় লোকসভা ভোটের প্রার্থীরা ভোট প্রচারে ব্যস্ত। কোনও প্রার্থী জল, কোনও প্রার্থী সড়ক আবার কোনও প্রার্থী স্কুল করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন আবার কেউ চাকরি দেওয়ার কথা বলছেন। বেকার যুবকদের জন্য সরকারী বেসরকারী কর্মসংস্থানের কথা বলে ভোট চেয়েছেন কিন্তু এইবার আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোট চাইলেন মদের দাম সস্তা করে দেওয়ার কথা বলে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বললেন, লোকসভা নির্বাচনে জিতলে সস্তায় পাওয়া যাবে ভালো মানের মদ। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এহেন প্রতিশ্রুতিতে ঝড় উঠেছে বিতর্কের। তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু এইবার লোকসভা নির্বাচনে লড়ছেন অন্ধ্র প্রদেশের কুপ্পাম থেকে। সেই স্থানে নির্বাচনের প্রচারে গিয়ে তিনি এইরূপ প্রতিশ্রুতি দেন।
তাঁর ভাষায়, ‘‘৪০ দিন পর আমরা সরকার গড়ব। তখন শুধুমাত্র মদের ভাল মানই নিশ্চিত করা হবে না, একইসঙ্গে আমরা মদের দাম কমানোরও দায়িত্ব নেব।’’ এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘‘সমস্ত জিনিসপত্রের দাম ব্যাপক হারে বেড়েছে, মদের দাম তো আকাশছোঁয়া। আমি যখনই মদের কথা বলি, ছোট ভাইয়েরা উৎফুল্ল হয়ে ওঠে। ওরা চায় মদের দাম কমুক।’’ প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আদেও গ্রহণযোগ্য কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।







