খেলাধুলা

২০২৫ WTC ফাইনাল জিততে নতুন কৌশল জয় শাহের

চলতি ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মরশুমে ভারত ১ নম্বরে রয়েছে। ফাইনাল খেলার সম্ভাবনা বেশি। তবে এখনও আগেরবারের পরাজয়ের স্মৃতি টাটকা। ২০২৩ WTC ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের পরাজয় হতাশা সৃষ্টি করেছিল। এই হারের অন্যতম কারণ হিসেবে দলের ফিটনেসের অভাবকে দায়ী করা হয়েছিল। যা মূলত আইপিএল ২০২৩ মৌসুম শেষ হওয়ার পর মাত্র ১০ দিনের ব্যবধানে ডব্লিউটিসি ফাইনালের জন্য প্রস্তুতির সুযোগ না পাওয়ায় ঘটেছে। এর আগেও, ২০২১ সালের ডব্লিউটিসি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার স্বীকার করতে হয়েছিল ভারতকে।

উভয় ফাইনাল ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। যা ভারী চাপের মুখে থাকা দলের ফিটনেস সমস্যা আরও প্রকট করেছিল।

এই সমস্যাগুলোর পুনরাবৃত্তি যাতে ২০২৫ সালের ডব্লিউটিসি ফাইনালে না হয়, সেজন্য বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করেছেন যে, ২০২৫ সালের আইপিএল ফাইনাল ও ডব্লিউটিসি ফাইনালের মধ্যে অন্তত ১৫ দিনের বিরতি থাকবে। এতে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ থাকবে, যা তাদের ফিটনেস বজায় রাখতে সহায়ক হবে।

২০২৫ সালের ডব্লিউটিসি ফাইনালও ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। ভারতের টেস্ট দল যাতে আগের ভুলগুলো পুনরায় না করে এবং ফিটনেসের অভাবের কারণে টানা তৃতীয়বারের মতো ডব্লিউটিসি ফাইনালে ব্যর্থ না হয়, সে লক্ষ্যে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে।

জয় শাহের এই পদক্ষেপকে ক্রিকেট বিশ্লেষকরা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা করা হচ্ছে, এটি ভারতের চ্যাম্পিয়নশিপ জয়ের সম্ভাবনাকে আরও মজবুত করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.