আরজিকরকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এই মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। যাতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন রোগীরা। এহেন আবহে সুপ্রিমকোর্টের গাইডলাইন মানছেন না চিকিৎসকরা এবং কর্মবিরতি পালন করছেন। অবিলম্বে তাঁদের কাজে ফিরতে নির্দেশ দিক আদালত। এবার এই আর্জি নিয়ে চিকিৎসক কুনাল সাহা দ্বারস্থ হলেন কলকাতা উচ্চ আদালতের।
উল্লেখ্য, ভয় দেখিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না। আরও তীব্রতর হবে আন্দোলন। আরজিকর মেডিকেল কলেজে মধ্যরাতে হামলার পর থেকেই সরব হয়েছেন চিকিৎসকরা। জুনিয়র থেকে সিনিয়র, আন্দোলন চালাচ্ছেন প্রত্যেকেই।
ধর্ষণ-খুনের ঘটনায় সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি ‘এনকাউন্টার’ করার নিদান দেন তিনি। পথে নেমেছিলেন তৃণমূলনেত্রীও। দোষীর ফাঁসি চাই স্লোগান তুলেছিলেন। তবে, তা নিয়ে ট্রোলের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এই ঘটনা নিয়ে জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ফলে প্রান্তিক রোগীরা হাসপাতালে এসে চিকিৎসা পাচ্ছেন না, অভিযোগ এমনটাই।
বিশেষভাবে উল্লেখ্য, পাঁচদিন পার। সিবিআই তদন্ত এখন একাধিক প্রশ্নের সামনাসামনি। কারণ কেউ গ্রেফতার হয়নি। বৃহৎ কোনও তথ্যও সামনে আসেনি। যা নিয়ে সোচ্চার হচ্ছেন ডাক্তাররা। আন্দোলন চলছে অবিরত।
কেন্দ্রীয় সরকারও অনুরোধ করেছিল চিকিৎসকদের কাজে ফিরতে। তাতেও কোনও লাভ হয়নি। এবার চিকিৎসকদের কাজে ফেরাতে মামলা করলেন আর এক চিকিৎসকই।







