রাজ্য

আর জি কর ঘটনার প্রতিবাদের চিত্র জার্মানির মাটিতে

রাজ্য থেকে শুরু করে গোটা দেশ সোচ্চার হয়েছে আরজি করের হত্যাকান্ডের ঘটনার জন্য। প্রতিদিন দেশের মানুষ সুবিচারের জন্য সুর চড়াচ্ছে বিভিন্ন প্রান্তে। ছোট্ট বাচ্চা থেকে শুরু অনেক বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধারাও রাস্তায় নেমে বিচারের দাবি জানিয়েছে। এবার সেই প্রতিবাদের আঁচ গিয়ে পরল প্রবাসের মাটিতে। জার্মানির মাটিতে উঠে এলো আর জি করের কর্তব্য জুনিয়ার মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনা নিয়ে প্রতিবাদের দৃশ্য।

আর জি করের কর্তব্যরত জুনিয়ার মহিলা চিকিৎসকে ধর্ষণ করে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা সভ্য সমাজকে। যার ফলে ক্ষোভের আগুনে ফুসছে গোটা রাজ্য। পাশাপাশি সেই আগুন ছড়িয়ে পরেছে দেশের বিভিন্ন প্রান্তে। সবার গলায় একটাই সুর কর্তব্যরত মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন করার অপরাধে সমস্ত অভিযুক্তদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

সবার গলায় শুধু একটাই আওয়াজ শোনা যাচ্ছে ‘We want justice’। এছাড়াও রবিবার ফুটবলের মাঠে জুজুধান সমস্ত পক্ষ ইস্টবেঙ্গল মোহনবাগান ও মহামেডানের সমর্থকদের একই সুরে স্লোগান তুলতে শোনা গেল। গতকাল ডার্বির ম্যাচ বাতিল হওয়ার পরে যুবভারতীর সামনে সকলকেই মেতে উঠতে দেখা গেল ‘Justice for R G Kar’ স্লোগানে।এমনকি এবার দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবাদের চিত্র দেখা যাচ্ছে বিদেশের মাটিতে। পাশাপাশি জার্মানির মাটি সোচ্চার হল ‘বিশ্বজুড়ে দিচ্ছি ডাক, ঘরের মেয়ে বিচার পাক’ এই স্লোগানে। দোষীদের শাস্তির দাবিতে প্ল্যাকার্ড ও মোমবাতি হাতে রাস্তায় নামতে দেখা গেল জার্মানির প্রবাসী ভারতীয়দের। এছাড়াও তাদের কন্ঠে উঠে এলো ‘আগুনের পরশমণি’ গান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.