রাজনীতিরাজ্য

ভোটের আগে ব্লকভিত্তিক সংগঠনে বড়সড় পরিবর্তন, বৈঠকে অভিষেক

সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। সেই ভোটের আগে সংগঠনকে আরও শক্তপোক্ত করতে একের পর এক বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা ও ব্লকস্তরে সাংগঠনিক পুনর্বিন্যাসই এখন তাঁর প্রধান লক্ষ্য। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে সমন্বয় করেই ধাপে ধাপে এই রদবদলের সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। প্রথম দফায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সংগঠনে বড় পরিবর্তন হয়েছে। এবার পালা দক্ষিণবঙ্গের। আগামী কয়েক দিনের মধ্যেই মালদহ, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

এরই মধ্যে সোমবার অভিষেক আরামবাগ সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন। গোষ্ঠীদ্বন্দ্বই এই জেলার সবচেয়ে বড় সমস্যা সেই জট কাটাতে এবং নেতৃত্বকে ঐক্যবদ্ধ বার্তা দিতে পারেন তিনি। উপস্থিত ছিলেন জেলা সভাপতি ও সাংসদ মিতালী বাগ-সহ দলের শীর্ষ নেতারা।

বিকেলে ঘাটাল সাংগঠনিক জেলা নিয়েও বৈঠক হবে। এখানেও গোষ্ঠী দ্বন্দ্ব বড় সমস্যা। ইতিমধ্যেই কিছু রদবদল হয়েছে। তবে বিধানসভা নির্বাচনের আগে নেতৃত্বকে আরও সক্রিয় ও প্রস্তুত করতে অভিষেক নতুন দিশা দেখাবেন বলে দলীয় সূত্রে খবর। সব মিলিয়ে, আরামবাগ ও ঘাটালের সাংগঠনিক বৈঠককে আগামী বিধানসভা ভোটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.