গত ২ দিন ধরে নিখঁজ ছিল সাজিদ হোসেন। মালদার কলিয়াচক এলাকায় বাড়ি তার। তবে সম্প্রতি কিছু মাস ধরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য নিউটাউনের তারুলিয়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো বছর ১৯ এর এই যুবক। সেই রুম এর পাশের রুম গুলি তে থাকতো গৌতম সিং। এদিন গৌতম এর রুম তল্লাশি করে মুখে সেলুটোপ জড়ানো সাজিদের মৃতদেহ পায় পুলিশ। গৌতম সিং, পাপ্পু ঘোষ সহ আরো তিন বান্ধবীকে গ্রেফতার করে পুলিশ। তবে এই খুনের কারণ কি তা এখনো জানতে পারেনি পুলিশ।
৫ মাস আগে গ্রাম ছেড়ে শহরে আসে সাজিদ। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে। এখানেই তার সঙ্গে আলাপ হয় গৌতম সিং এর সঙ্গে। পুলিশ সূত্রে জানা যায় শহরে এক রেস্তোরাঁ আছে এই গৌতম শিং এর। সবকিছু ঠিকই চলছিল, হটাৎ ৩ দিন ধরে সাজিদকে ফোনে পাচ্চিল না তার বাবা মা। তখনই তারা কালিয়াগঞ্জ থেকে ছুটে আসে কলকাতায় এবং স্থানীয় পুলিশের কাছে সাহায্য চায়। সেই মতো তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন ফুটেজ খুঁটি দিয়ে দেখা যায় যে মদের দোকান থেকে বের হতে দেখা গেছে সাজিদকে তার সঙ্গে ছিল গৌতম ও। সেই থেকেই গৌতমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে তল্লাশি করে তার বাড়ি থেকেই উদ্ধার হয় সাজিদের সুটকেস বন্দী মৃতদেহ। পুরুষের তরফ থেকে জানানো হয়েছে প্রথমে বালিশ চাপা দিয়েই খুন করা হয় সাজিদকে। তারপরও মৃত সেটা নিশ্চিত করতে মুখে সেলুটোপ জড়িয়ে দেওয়া হয়েছিল।
তবে পুলিশ এর অনুমান টাকার জন্যই এই খুন করা হয়েছে। কারণ খুনের আগে ৩০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে পরিবারের কাছে এসএমএস ও পাঠায় গৌতম। তাই টাকাই কারণ বলে মনে করছে পুলিশ







