জেলা

সম্প্রীতির রাখী বন্ধন ও প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির পিংলা কলেজে

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্ভূক্ত পিংলা থানা মহাবিদ্যালয়ের ৬০ তম প্রতিষ্ঠা দিবস রক্তদান শিবিরের মাধ্যমে উদযাপন করলো কলেজ কর্তৃপক্ষ। এদিন একিই সাথে রাখী পূর্নিমা হওয়ায় দিনভর কলেজ ক্যাম্পাসে সম্প্রীতি দিবস পালন করলো পিংলা থানা মহাবিদ্যালয়। এদিন কলেজের সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ ও সেচ এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী তথা পিংলা কলেজের সদ্য দায়িত্ব প্রাপ্ত পরিচালন সমিতির সভাপতি ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া, কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র, পিংলা সমষ্টি উন্নয়ন আধিকারীক লেপকা ওয়াংচু শেরপা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সেক সবেরাতি, কলেজের পরিচালন সমিতির সরকারী প্রতিনিধী দেবাশীষ ভট্টাচার্য্য, প্রশান্ত চক্রবর্তী সহ একাধিক প্রশাসনিক ব্যাক্তিবর্গ।

পিংলা প্রশাসনের পক্ষ থেকে কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের হাতে রাখী বাঁধতে দেখা যায়। প্রতিষ্ঠা দিবসে মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া কলেজের পতাকা উত্তোলন করে মনিষী এবং প্রতিষ্ঠাতাদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানায়, রক্তদান শিবিরে অংশগ্রহন করে রক্তদাতাদের সাথে কথা বলেন মন্ত্রী মানসবাবু, কলেজের অধ্যক্ষ ডঃ চন্দ্র সহ আগত অতিথীরা। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ৪৫ জন ছাত্রছাত্রী রক্তদান করেন। কলেজের সেমিনার হলে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া ছাত্রছাত্রীদের মন ও মানসিকতার বিকাশের জন্য মোবাইল ছেড়ে খেলার মাঠ এবং লাইব্রেরীতে ফিরে যাওয়ার আবেদন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.