খেলাধুলা

এলএসজি’র মেন্টর ও বোলিং কোচ হিসাবে যোগ দেওয়ার পথে জাহির খান

সাবেক ভারতীয় পেসার জাহির খানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) তাদের পরবর্তী মরসুমের জন্য মেন্টর এবং বোলিং কোচের দ্বৈত ভূমিকায় যুক্ত করার পরিকল্পনা করছে বলে সূত্র জানাচ্ছে।

গত তিন বছরের আইপিএলে এলএসজি দুইবার প্লে-অফে পৌঁছালেও। তারা গত মরশুমে মেন্টর গৌতম গম্ভীর এবং বোলিং কোচ মরলে মর্কেলকে হারিয়েছে। গম্ভীর ফিরে গেছেন কলকাতা নাইট রাইডার্সে এবং পরবর্তীতে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে যোগদান করেছেন। অন্যদিকে, মর্কেল এলএসজি ত্যাগ করে ভারতীয় দলে যোগ দিয়েছেন।

জাহির খানের সাথে চুক্তি সফল হলে, তিনি এলএসজি’র নতুন বোলিং কোচ এবং মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দলের খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এলএসজি’র হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারসহ অন্য কোচিং স্টাফদের সাথে কাজ করার সম্ভাবনাও রয়েছে তার।

এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফ হিসেবে কাজ করা জাহিরের জন্য এটি আইপিএলে দ্বিতীয় কোচিং দায়িত্ব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.