ঝাড়গ্রামে হাতি মৃত্যুর ঘটনায় হুলা টিমের দুই জন কে গ্রেফতার করলো পুলিশ। গত ১৫ ই আগস্ট বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ এলাকায় পাঁচটি হাতি ঢুকে পড়ে। ওই হাতির দল কে ঝাড়গ্রাম শহর থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তর হুলা টিমের সদস্যদের নিয়ে আসে। হুলা টিমের সদস্যদের ছোঁড়া জ্বলন্ত লোহার রড একটি অন্তঃসত্ত্বা মহিলা হাতির লাগে। যার ফলে ওই মহিলা হাতিটি অসুস্থ হয়ে পড়ে। ১৬ই আগস্ট অসুস্থ ওই অন্তঃসত্ত্বা মহিলা হাতিটি মারা যায়। তাই হাতি মৃত্যুর ঘটনায় ঝাড়গ্রাম সহ রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। অবশেষে বন দপ্তরের পক্ষ থেকে হাতি মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। শুরু করা হয় তদন্ত। অবশেষে গতকাল রাতে ঝাড়গ্রাম ব্লকের লাউড়িয়াদাম থেকে গ্রেপ্তার করে ওই দিন হাতি তাড়ানোর কাজে যুক্ত থাকা হুলা টিমের সদস্য অজয় মাহাত ও দীপক মাহাত কে। ওই দুই জন হুলা পাটির সদস্য হাতি তাড়ানোর সময় ওই অন্তঃসত্ত্বা মহিলা হাতির গায়ে জলন্ত হুলার রড ঢুকিয়ে দিয়েছিল বলে অভিযোগ। হাতি মৃত্যুর ঘটনায় ধৃত হুলা টিমের দুই সদস্য কে বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।
Read Next
October 29, 2026
প্রতিশোধের আগুনে ভস্মীভূত কালী প্রতিমা! পুজোর আগে চরম বিপাকে প্রতিমাশিল্পী
October 28, 2026
নবমীতে পুজোমণ্ডপে খিচুড়ি খেতে গিয়ে নিখোঁজ, আট দিন পর ধানক্ষেতে মিলল বৃদ্ধার দেহ
October 27, 2026
শান্তিপুরে ১৬ বছরের নৃত্যশিল্পীর মৃত্যু ঘিরে রহস্য, বাড়ি থেকে উদ্ধার দেহ
October 27, 2026
ঘূর্ণিঝড় অর্নবের প্রভাব পশ্চিম মেদিনীপুরে, ঝোড়ো হাওয়ায় ভাঙল গাছ, ছিঁড়ল বিদ্যুতের তার
October 27, 2026
দুধ-চিনি তো দূরের কথা, নেই সাধারণ জলও! মাত্র ১০ টাকায় ডাবের জলের চা খাওয়াচ্ছেন কাটোয়ার সুকান্ত
October 26, 2026
মেদিনীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ক্ষতিগ্রস্ত ৩টি বাস
Related Articles
Check Also
Close







