জেলা

চিড়িয়াখানার মধ্যেই খুন, ঘটনা জানলে চমকে উঠবেন আপনিও

গভীর রাতে বর্ধমানের রমনাবাগান চিড়িয়াখানার ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। প্রাণ হারায় একটি পূর্ণবয়স্ক পুরুষ কুমির। ত্রিকোণ প্রেমের জেরেই কি ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা! প্রেমিকাকে কাছে পেতেই চার প্রেমিকের লড়াইয়ে প্রান গেল এক কুমিরের!
রমনাবাগান চিড়িয়াখানায় কুমিরের খাঁচার মধ্যেই ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় কুমিরের দেহ । বন দফতর দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। বর্ধমানের রমনাবাগানের জুওলজিকাল পার্কে পূর্ণ বয়স্ক পুরুষ কুমিরের মৃত্যু পাশাপাশি একই সঙ্গে তিনটি চিতা বাঘ চর্মরোগে আক্রান্ত হওয়ায়, জুওলজিকাল পার্কের বন্যপ্রাণ রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন ।
বর্ধমান বিভাগীয় বনাধিকারিক সঞ্চিতা শর্মা জানান,নিজেদের মধ্যেই লড়াইয়ের ফলে জখম হয় পূর্ণ বয়স্ক পুরুষ কুমিরটির চিকিৎসা চলাকালীন অবস্থাতেই মৃত্যু হয়। অপরদিকে,চর্মরোগে আক্রান্ত তিনটি চিতা বাঘের মধ্যে ইতিমধ্যেই দুটি বাঘ সুস্থ হলেও কালি নামে একটি চিতা বাঘের বয়সের কারণে সুস্থ হতে সময় লাগছে।
জুওলজিকাল পার্কের চিকিৎসক তপন কুমার ঘোষ জানিয়েছেন,এনক্লোজারে মোট ৫ টি মিষ্টি জলের মেছো কুমির ছিল। যখন পুরুষ কুমিরের সংখ্যা বেড়ে যায় স্ত্রী কুমিরের তুলনায় তখন নিজেদের মধ্যে মারামারি করে থাকে। মারামারিতেই পুর্ণবয়স্ক পুরুষ কুমিরটি গুরুতরভাবে জখম হয়। শরীরে গভীর ক্ষতের কারণেই চিকিৎসাকালীন অবস্থায় তার মৃত্যু হয়।তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে কলকাতার আঞ্চলিক পরীক্ষাগারের সহযোগিতা নেওয়া হয়েছে।
বন দফতর সূত্রে খবর, বছরের এই সময়ই কুমিরের প্রজননের সময়। রমনাবাগানে চারটি কুমিরের মধ্যে একটি স্ত্রী কুমিরও ছিল।অনুমান, সঙ্গিনীকে পেতে প্রতিযোগিতার কারণেই অন্য একটি পুরুষ কুমির এই কুমিরটিকে মেরে দিয়েছে। এছাড়াও, গ্রীষ্মের শুরুতে জলের পরিমাণ কমে যাওয়ার কারণে কুমিরদের অস্তিত্ব রক্ষার প্রতিযোগিতায় নিজেদের মধ্যে মারামারি ঘটনা বাড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.