আকাশে বজ্রগর্ভের ঝড় শুনে বিষয়টি অবাক লাগছে। কিন্তু সত্যি! এমনি বজ্রগর্ভের ঝড়ের ছবি যা ভাইরাল হয়েছে সারা বিশ্ব জুড়ে, মালেশিয়ার কুয়ালালামপুর শহরে আকাশ জুড়ে ঘটেছে বজ্রঝড়। আর তাকেই ক্যামেরাবন্দি করেছেন ফটোগ্রাফার ফেন্দি গ্যান। প্রায় ৪০ মিনিট ধরে তোলা ৩২ টি ভিন্ন ধরনের ছবির একটি সংকলন। সামান্য ফটোশপের কারুকার্য আর বাকিটা প্রাকৃতিক সৃষ্টি, আর তাতেই চমক দিয়েছে সোশ্যাল মিডিয়াকে।
বজ্রপাত বলতে আকাশের আলোর ঝলকানিকে বোঝায়।ঝড়ের সময় মেঘ এবং ভুপৃষ্ঠের মধ্যে বা দুটি মেঘের স্তরের মধ্যে বৈদ্যুতিক চার্জের ভারসাম্যহীনতার কারণেই বজ্রপাত ঘটে। মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়। প্রসঙ্গত, মালয়েশিয়ার ঘনঘন বজ্রপাত হয়ে থাকে গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু এবং ভৌগোলিক অবস্থানের জন্য। এখানে বছরে 240 দিন বজ্র ঝড় হয়ে থাকে আর তাকে কেন্দ্র করে তাক লাগিয়েছেন ফেন্দি গ্যান।
তিনি বলেছেন,আমার বিশ্বাস, ক্লাং উপত্যকাতেই বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত হয়। কিন্তু এই ঝড়টি আলাদা ছিল। কারণ, আকাশ অত্যন্ত পরিষ্কার ছিল এবং ঘন ঘন আঘাত হেনেছিল বজ্রপাত। আমি শুধু আমার ক্যামেরাটি ইন্টারভ্যাল শুটিং মোডে সেট করেছিলাম এবং পরে ছবিগুলি ফটোশপের সাহায্যে একত্রিত করেছি”।







