নবান্ন অভিযানের রেশ কি পরলো নবদ্বীপে? এমনটাই প্রশ্ন সাধারণ মানুষ থেকে সকল গাড়ী চালকদের। ভোর থেকে স্তব্ধ যানচলাচল, দাড়িয়ে সারি সারি বিভিন্ন পন্যবাহী সহ বিভিন্ন যানবাহন! কেউ দাড়িয়ে ভোর পাঁচটা থেকে কেউবা ভোর চারটে থেকে! ঘটনাটি মঙ্গলবার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সহ সমগ্র রাস্তায়।
কৃষ্ণনগর থেকে লড়ি নিয়ে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু আসতে সময় লেগেছে প্রায় চার ঘন্টা, এমনই দাবী এক লড়ী চালকের। এ ছাড়াও রাস্তায় জ্যাম থাকার কারনে বিঘ্নিত হয়েছে বাস চলাচলেও। নবদ্বীপ গৌরাঙ্গ সেতু টোল গেটএর কাছে এসেই ৎেমে পরছে বাস, ফলে নিজেদের গন্তব্যে পৌছোতে পায়ে হেটেই যেতে হচ্ছে সাধারণ মানুষকে।
তবে কি কারনে এই জ্যাম! সঠিক উত্তর কারও কাছে পরিস্কার না হলেও সাধারণ মানুষ সহ বিভিন্ন চালকদের দাবী কোলকাতার নবান্ন অভিযানের জন্যই পুলিশ এই জ্যাম তৈরী করেছে। তবে সাধারণ মানুষের একাংশের দাবী এই নবান্ন অভিযান ছাত্র সমাজের যথেষ্টই তাৎপর্য আছে বর্তমান সময়ে বরং এটা আগেই করা উচিত ছিলো।
তবে যান চলাচল স্বাভাবিক করতে বদ্ধ পরিকর ভাবে দেখা গেলো নবদ্বীপ থানার ও নবদ্বীপ ট্রাফিক পুলিশকে।
আ্যম্বুলেন্স, শব বাহী গাড়ী সহ বিশেষ জরুরী পরিষেবার গাড়ী গুলোকে রাস্তা করে দ্রুত পৌছে দেবার ব্যাবস্থও করতে দেখা গেলো প্রশাসনের কর্তাদের।







