Uncategorizedঅফবিট

‘আসছে বছর আবার হবে’, জানুন আগামী বছর মহালয়া ও দুর্গাপুজোর বিস্তারিত দিনক্ষণ!

আবারও সেই এক বছরের প্রতীক্ষা। আসছে বছর আবার নিজেদের শ্রেষ্ঠতম উৎসবে মেতে উঠবে বাঙালি।চোখের নিমেষে কেটে গেল পুজোর পাঁচদিন। প্যান্ডেল হপিং-পেটপুজো- আড্ডায় মেতেছিল বাঙালি।
নবমী নিশি কাটিয়ে উমা ফিরেছেন কৈলাসে।
আর বাঙালি সর্বশ্রেষ্ঠ পুজোর এখন থেকেই ক্যালেন্ডারের পাতায় আপামর বাঙালির চোখ খুঁজছে পাঁচটি দিন। পরের বছরের জন্য বাঙালির দিন গোনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামী বছর কবে শুরু হতে চলেছে দুর্গাপুজো জেনে নিন নির্ঘণ্ট।

এবার নির্ধারিত সময়ের এক মাস আগেই শুরু হয়েছিল। উৎসবে মেতেছিল বঙ্গবাসী। ২০২৩ সালে দুর্গাপুজো অক্টোবরের শেষে হবে। আগামী বছর মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, শনিবার।


২০২৩ সালে শারদোৎসবের নির্ঘণ্ট
মহালয়া: ১৪ অক্টোবর, শনিবার
মহাষষ্ঠী: ২০ অক্টোবর, শুক্রবার
মহাসপ্তমী: ২১ অক্টেবর, শনিবার
মহাষ্টমী: ২২ অক্টোবর, রবিবার
মহানবমী: ২৩ অক্টোবর, সোমবার
বিজয়া দশমী: ২৪ অক্টোবর, মঙ্গলবার।
অক্টোবরের শেষে বাংলা থেকে বর্ষা বিদায় নেয়।ফলে আশা করা যাচ্ছে, ২০২৩ সালের দুর্গাপুজো বেশ মনোরম আবহাওয়ায় হবে। কালী পুজোর সময় প্রায় শীত পড়ে যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.