জেলা

হাইটেনশন তার ছুঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত লরির চালক।

ভুট্টা বোঝায় লরির উপরে ত্রিপল খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো এক লরি চালকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার নিমকাবিল লাগোয়া একটি মুরগির খাবার (ফিড) প্রস্তুতকারী সংস্থার ফ্যাক্টরি চত্বরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃ* লরিচালকের নাম বাপি ভুতি, বয়স (৪৭)। সেই চালকের বাড়ি মালদা জেলার মঙ্গলবাড়ি এলাকায়। ওই সংস্থার কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় লরি চালকের একাংশ।
এদিন মালদার কালিয়াচক থেকে ভুট্টা নিয়ে ইটাহারের ফিড প্রস্তুতকারী ফ্যাক্টরিতে দিতে এসেছিল প্রায় ২০টি লরি। বাপিও লরি নিয়ে এসেছিলেন। কারখানার সামনে দিয়েই গিয়েছে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার। বাপি লরির উপরে ত্রিপল খুলতে গেলে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। অভিযোগ, অন্য চালকরা তাঁকে গাড়ির উপর থেকে নামালেও হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা করেনি ফিড প্রস্তুতকারী সংস্থা। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। সংস্থার গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যাই ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তবে এই বিষয়ে ফিড প্রস্তুতকারী সংস্কার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.