রাজ্য

বাংলার নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে মুখ খুললেন কুনাল ঘোষ

আরজি করের নারকীয় হত্যাকান্ড নিয়ে দিনের পর দিন রাজ্য জুড়ে চলেছে প্রতিবাদ। এমনকি রবিবার গোটা রাত জুড়ে ধর্মতলার ওয়াই চ্যানেলে গানের সুরে চলেছে বিক্ষোভ। এরপর সোমবার সকালে তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। তবে এই মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে দল বলে জানিয়েছেন কুনাল ঘোষ।

বেশ কয়েক দফা দাবি নিয়ে গতকাল ধর্মতলার বুকে বিক্ষোভের যোগ দিয়েছিলেন সাধারণ মানুষের সঙ্গে একাধিক তারকা। সেখানে বিভিন্ন প্রতিবাদী গানের তালে সুর মিলিয়েছে তারকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী এবং অনেক সাধারণ মানুষ। ভোর চারটে অব্দি চলেছে এই বিক্ষোভ। এরপর আজ সকালে অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার এক তৃণমূল নেতা প্রতিবাদী মহিলাদের ছবি নিয়ে কুরুচিকর মন্তব্য করে। সেই মন্তব্যের জেরে নড়ে চড়ে বসে রাজ্যের শাসক দল। কুনাল ঘোষ দলের পক্ষ থেকে সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। পাশাপাশি তাদের সাসপেন্ড করা হবে বলেও জানিয়েছেন তিনি। সেই বিষয় সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন কুনাল ঘোষ।

এ প্রসঙ্গে কুনাল ঘোষ এক্স হান্ডে লিখেছেন “অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, এই আচরণের নিন্দা করছে দল। এবং তাঁকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.