রাজ্য জুড়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ দিকে দিকে চলছে। পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে বুধবার রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত আলো নিভিয়ে মোমবাতি নিয়ে প্রতিবাদের আহ্বান জানায়। সারা রাজ্য জুড়ে সেই আহ্বানে সারা দিয়েছিল রাজ্য বাসী। এরই মধ্যে মাথাভাঙ্গা তে ঘটে যায় অভাবনীয় বর্বরতা।
এর পরই মধ্যরাতে শ্যামবাজারে প্রতিবাদে সামিল হতে আসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানেই তাকে জনসাধারণের বিক্ষোভের মুখে পড়তে হয়। ক্ষুব্ধ জনতা অভিনেত্রী কে ঘিরে গো ব্যাক স্লোগান তোলে। সেই স্লোগান ছোটখাটো বিক্ষোভের আকার নেয়। অতঃপর তাকে ঘটনাস্থল ছাড়তে বাধ্য করে প্রতিবাদকারীরা।







