দেশ

মধ্যপ্রদেশের দুর্ঘটনার কবলে সোমনাথ এক্সপ্রেস

ফের ভারতীয় রেলের দুর্ঘটনা। গত মাসেই সবরমতী এক্সপ্রেসের ২০টি কামরা লাইনচ্যুত হয়। এরপর রাঙাপানিতে মালগাড়ির বগি লাইন থেকে সরে যাওয়ায় ঘটে দুর্ঘটনা। তার আগে পশ্চিমবঙ্গে ঘটে গেছে বড়স দুর্ঘটনার মুখে পরেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তারপর থেকে একাধিক দুর্ঘটনা ঘটেছে ভারতীয় রেলে। শনিবার ভোরের দিকে মধ্যপ্রদেশে দুটি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পরলো সোমনাথ এক্সপ্রেস।

একের পরে এক ভারতীয় রেলে দুর্ঘটনা ঘটায় প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা। এরই মাঝে আজ ভোরবেলা সকাল ৫:৪০ নাগাদ দুর্ঘটনার কবলে পরে সোমনাথ এক্সপ্রেস। ইন্দোর থেকে জব্বলপুরের দিকে যাচ্ছিল এক্সপ্রেস ট্রেনটি। তারপরে স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মের প্রায় ১৫০ মিটার আগেই দুটি কামরা হঠাৎ করে লাইনচ্যুত হয়ে যায়। ফলে আতঙ্কে আবহাওয়ার সৃষ্টি হয় স্টেশন চত্বরে। দুর্ঘটনাস্থলে তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে রেলের আধিকারিকরা।

তবে সব কিছুর মধ্যে খুশির খবর হল এই ট্রেনটি খুব ধীর গতিতে চলছিল। যার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে যাত্রীরা। এখনো পর্যন্ত সেরকম ভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি এখনো পর্যন্ত প্রশ্ন হবে জানা যায়নি দুর্ঘটনার কারণ। বর্তমানে এই দুর্ঘটনার কারণে ব্যাহত রয়েছে ওই লাইনের সমস্ত ট্রেন চলাচল। এমনকি ওখানে তৎপরতার সঙ্গে চলছে যাত্রীদের নিরাপদ স্থানে সারানোর কাজ। পাশাপাশি রেল আধিকারিকরা খুঁজে বার করার চেষ্টা করছি কিভাবে ঘটলো এই দুর্ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.