জেলা

হার মানবে চিত্রনাট্য, অন্ধ্রপ্রদেশের তিন সিরিয়াল কিলার মহিলা এখন পুলিশের জালে

বলিউড টলিউডের বহু সিনেমা সিরিয়াল কিলিং কে কেন্দ্র করে হয়েছে। তবে অন্ধ্র প্রদেশের এই সিরিয়াল কিলারের ঘটনা সিনেমা চিত্রনাট্যকে হার মানাবে। অন্ধ্রপ্রদেশের তিন মহিলা, মুনাগাপ্পা রজনী, মাদিয়ালা ভেঙ্কটেশ্বরী, এবং গুলরা রামানাম্মা। অচেনা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের সায়ানাইড মেশানো ঠান্ডা পানীয় পান করিয়ে হত্যার পর তাদের সম্পত্তি লুঠ করত।

চলতি বছরের জুন মাসে নাগুর বি নামে এক মহিলার হত্যার পর আরও দুইজনের হত্যার চেষ্টা করে।তার পরই পুলিশ তাদের গ্রেফতার করে। এদের মধ্যে মাদিয়ালা ভেঙ্কটেশ্বরী কিছুদিন কম্বোডিয়ায় সাইবার ক্রাইমে যুক্ত ছিল। যে ব্যক্তি তাদের সায়ানাইড সাপ্লাই করতো তাকেও গ্রেফতার করেছে পুলিশ।

অন্ধ্রপ্রদেশের এই ঘটনায় জলি জোসেফের মতো অন্যান্য সিরিয়াল কিলারদের স্মৃতি মনে পড়ে, যারা সায়ানাইড ব্যবহার করে ১৪ বছর ধরে ছটি হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.