অফবিট

ভুলেও করবেন না এই ভাবে প্রণাম

প্রাচীন সনাতন ধর্ম অনুযায়ী পুজো করার কিছু বিশেষ রীতিনীতি আছে। এমন কিছু রীতি আছে যেগুলো আমরা যদি ঠিক মতো পালন করতে পারি তবে সুফল পাবো নিশ্চিত। পথে চলতে চলতে পথের পাশে কোন মন্দির করলে আমরা প্রায়শই এক হাত দিয়ে প্রণাম করে থাকি। এই কাজটি করা একদমই ঠিক নয়। অনেকেই স্নান করতে করতে মন্ত্র জপ করে থাকেন সেটিও একদম বেঠিক।

জপ করার কিছু নির্দিষ্ট নিয়ম থাকে। জব করার সময় আমাদের ডান হাতটি কোন একটি বস্ত্র দিয়ে ঢেকে রাখতে হয়। আমরা যে আসনে বসে পূজা করি পূজা শেষ হয়ে গেলে সেই আসনের তলার মাটি ছুঁয়ে সেই হাতটি আমাদের চোখে ছোঁয়ানো উচিত। কোন দেবিকে পুজো করার সময় লাল আসন ব্যবহার করা উচিত। ঠিক সেই রকমই দেবতাকে পূজো করার সময় লাল বদলে হলুদ আসন ব্যবহার করা উচিত।সংক্রান্তি, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা বা সূর্যাস্তের সময় তুলসি পাতা তোলা একেবারেই উচিত নয়। ঠাকুরের সামনে আমরা যখন প্রদীপ ধরাই তখন একটা প্রদীপ থেকে অন্য একটা প্রদীপ জ্বালায় সেটা একেবারেই করা উচিত নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.