২০২০ সালে covid19-এর প্রকবে গোটা দেশে প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। যার প্রভাবে রীতিমতো জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল। এবার কি সেই আতঙ্ক আবার ফিরে আসছে? গত বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে দেখা যাচ্ছে ক্রমশ কি ভাবে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার মুম্বাই শহরে কো-মরবিডিটি প্রাণ হারালো ২জন।
৫ বছর পর ফের এশিয়ার দেশগুলোতে থাবা বসালো করোনার প্রকব। এই করোনার নতুন স্ট্রেইন আসছে হংকং ও সিঙ্গাপুর থেকে। চলতি মাসের শুরুতে সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে ২৮ শতাংশ। গত সপ্তাহে ভারতে নতুন করে ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছে। গত দুই সপ্তাহে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে।
এরইমধ্যে মুম্বাইতে দুজনের কো-মরবিডিটি পাওয়া যাওয়ার পর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ৫৮ বছর বয়সী মহিলা, যে ক্যান্সারে আক্রান্ত ছিল। অন্যদিকে আরও একজন ১৩ বছর বয়সী কিশোরী, যার কিডনির সমস্যা ছিল। তাই চিকিৎসকদের মতে এটা বলা ভুল শুধুমাত্র এই রোগীরা করোনায় প্রাণ হারিয়েছে। ইতিমধ্যেই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। বর্তমানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলেছে।







