অফবিট

গ্যাস বার্নারে জমে থাকা নোংরা পরিষ্কার করুণ ঘরোয়া উপায়ে

বার্নারে তেল জমলে ছিদ্র বন্ধ হয়ে যায়। আগুন ঠিকমতো জ্বলে না৷ এমন পরিস্থিতিতে এগুলি বার্নার করতে গিয়ে অনেক খাটাখাটনি হয়। কয়েকটি পদ্ধতি মেনে চললে সহজেই বার্নার পরিষ্কার করা যায় ।

১. ইনো দিয়ে পরিষ্কার করুন গ্যাস বার্নার:রান্নার পাশাপাশি গ্যাস বার্নারের সাফাইয়ে ইনো ব্যবহার করতে ১/২ কাপ গরম জল। ১ বড় চামচ লেবুর রস। ১ প্যাকেট ইনো। ১ ছোট চামচ লিকুইড ডিটারজেন্ট। ১ টি পুরনো টুথ ব্রাশ।

পদ্ধতি:
প্রথমে গরম জলে ইনো ও লেবুর রস মিশিয়ে নিন। জলে ধীরে ধীরে ইনো মেশাতে হবে। এর পর এই জলের বাটির মধ্যে গ্যাস বার্নার খুলে ডুবিয়ে দিন। ১৫ মিনিট পর্যন্ত বাটিটিকে ঢাকা দিয়ে রাখুন। ১৫ মিনিট পর বার্নার প্রায় পরিষ্কার হয়ে যাবে। সামান্য কিছু ময়লা লেগে থাকলে ডিটারজেন্ট ও টুথ ব্রাশের সাহায্যে সেটি পরিষ্কার করে নিন। প্রতি ১৫ দিনে গ্যাস বার্নার পরিষ্কার করুন।

২. লেবুর খোসা ও নুন দিয়ে পরিষ্কার করুন:

বাসন, বিশেষত পিতলের বাসনকে লেবু দিয়ে পরিষ্কার করলে তা আরও উজ্জ্বল ও পরিষ্কার হয়। গ্যাস বার্নারও পিতলের হলে তা লেবু দিয়ে পরিষ্কার করতে পারে১টি বড় লেবু
১ ছোটো চামচ নুন

পদ্ধতি:
রাতে ঘুমোতে যাওয়ার আগে লেবুর রস মেশানো গরম জলে বার্নার ডুবিয়ে রেখে দিন। পরের দিন সকালে নিংড়ে রাখা লেবুর খোসার মধ্যে নুন লাগিয়ে তা দিয়ে বার্নার পরিষ্কার করুন।

৩. ভিনিগারের সাহায্যেও পরিষ্কার করতে পারেন বার্নার:

উপকরণ:
১ বড় চামচ বেকিং সোডা।
১/২ কাপ ভিনিগার।

পদ্ধতি: একটি পাত্রে ভিনিগার ও বেকিং সোডা মেশান। বেকিং সোডায় এক্সফোলিয়েটিং উপাদান থাকে, যা বার্নারের মধ্যে জমে থাকা নোংরা পরিষ্কার করে দেয়। বার্নারকে সারা রাত এই মিশ্রণে ডুবিয়ে রাখুন। সকালে টুথ ব্রাশ দিয়ে ঘসলেই বার্নার পরিষ্কার হয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.