অফবিট

পুজোর ফুল আর ফেলবেন না! বর্ষার স্যাঁতসেঁতে গন্ধ দূর করতে ঘরেই বানিয়ে নিন প্রাকৃতিক রুম ফ্রেশনার

বর্ষাকালে ঘরের অন্যতম বড় সমস্যা হল স্যাঁতসেঁতে পরিবেশ ও অস্বস্তিকর সোঁদা গন্ধ। জানলা-দরজা খুলে রাখলেও অনেক সময় সেই গন্ধ পুরোপুরি দূর হয় না। তাই অনেকেই বাজারচলতি রুম ফ্রেশনার বা সুগন্ধি স্প্রে ব্যবহার করেন। কিন্তু সেগুলির গন্ধ বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী হয় না। তার বদলে বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় প্রাকৃতিক রুম ফ্রেশনার, আর তার জন্য প্রয়োজন পুজোয় ব্যবহার করা ফুল।

পুজোর পরে ফুল ফেলে না দিয়ে সেগুলি শুকিয়ে রেখে নানা উপায়ে কাজে লাগানো যেতে পারে। এতে যেমন অপচয় কমে, তেমনই ঘরও থাকবে সুগন্ধে ভরপুর।

কফির গুঁড়ো ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে একটি সুগন্ধি মিশ্রণ তৈরি করুন। তার উপর একটি দারচিনি রেখে ডিফিউজারে ব্যবহার করলে ধীরে ধীরে মনোরম সুবাস ছড়িয়ে পড়বে ঘরের চারদিকে।

আবার একটি স্প্রে বোতলে জল ভরে তার সঙ্গে ১৫ থেকে ২০ ফোঁটা সুগন্ধি তেল মিশিয়ে নিন। এরপর তাতে শুকনো গোলাপের পাপড়ি যোগ করে কয়েক ঘণ্টা রেখে দিন। প্রয়োজনমতো ঘরে স্প্রে করলেই মিলবে সতেজ সুগন্ধ।

এ ছাড়াও শুকনো ফুলের পাপড়ির সঙ্গে নারকেলের ছোবড়া, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ও কর্পূর একসঙ্গে গুঁড়ো করে সামান্য ঘি মিশিয়ে ছোট ছোট শঙ্কুর আকারে তৈরি করতে পারেন ধূপ। শুকিয়ে গেলে তা জ্বালালেই প্রাকৃতিক সুগন্ধে ভরে উঠবে গোটা ঘর।

বর্ষার দিনে রাসায়নিক সুগন্ধির বদলে এই ধরনের ঘরোয়া উপায় শুধু সাশ্রয়ীই নয়, পরিবেশবান্ধবও। তাই পরের বার পুজোর ফুল ফেলে দেওয়ার আগে একবার ভেবে দেখুন—সেই ফুলই হতে পারে আপনার ঘরের প্রাকৃতিক রুম ফ্রেশনার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.