আরজিকরের নৃশংস ঘটনার পর সৌরভের মন্তব্য নিয়ে প্রবল চর্চা হয়েছিল। এমনকি অভিনেত্রী শ্রীলেখা মিত্র সৌরভের মন্তব্য নিয়ে তীব্র বিরোধিতা করেছিল। তারপর থেকে নেট দুনিয়ায় উঠেছিল নিন্দার ঝড়। এবার তৃণমূল বিধায়কের আয়োজিত নৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে আরজিকরের ঘটনা নিয়ে মন্তব্য করেন। তারপরই সেই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা। তবে সেই নেটিজেন্দের পাল্টা উত্তর দিয়েছেন ডোনা গাঙ্গুলী।
সোমবার বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস একটি নাচের অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছিলেন নৃত্যশিল্পী তথা সৌরভ গাঙ্গুলী স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলেছিলেন ওডিসি নৃত্য শিল্পী। সেই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ করে এক নেটিজেন। এরপর পাল্টা ডোনা গাঙ্গুলী সেই কটুক্তি স্ক্রিনশট তুলে নিজের প্রোফাইলে পোস্ট করে করা জবাব দেন।
এপ্রসঙ্গে ডোনা গাঙ্গুলী নিজের প্রোফাইলে লিখেছেন, ‘আমি ডোনা গঙ্গোপাধ্যায়, প্রথমত একজন নারী, তারপর এক কন্যা সন্তানের মা। আমি পাগল নই যে রেপ-কে সমর্থন করব। বরং, আমি নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছি। আমি বলেছি, আমি নাচের অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি। যদি মহিলা সাংবাদিকরা আমার কথার ভুল অর্থ বার করেন তাহলে আমরা কী করে একটা আদর্শ সমাজ গড়ব যেখানে নারীরা মাথা উঁচু করে বাঁচবে, খুব দুঃখের!! আর যদি আপনাদের মনে হয় যে সঠিক উদ্দেশ্য় নিয়ে চলা একজন মহিলাকে ছোট করে আপনারা খুশি থাকবেন, তাহলে আমারও মনে হয় আপনাদের চিকিৎসার প্রয়োজন। এতলোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে। লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা তো আমাদের কর্তব্য। যেটা হয়েছে, রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? এটা তো আমাদের গর্ব বাংলার যে সব মানুষ প্রতিবাদ করছে। একদিকে ব্যাপারটা দুঃখের, তবে সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে। আমরা আজকেও তাসের দেশ করলাম, সেটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে’।







