আরজি কর কান্ডে এবার তৃনমূল কংগ্রেস বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি ইডির। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ সিবিআইয়ের দল সুদীপ্ত রায়ের সিঁথি মোড় সন্নিকটে বিটি রোডের বাড়িতে হানা দেয় ইডি। সুদীপ্ত রায় শুধুমাত্র বিধায়ক-ই নন। একাধারে চিকিৎসক আবার পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।এছাড়া রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য ও ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রাক্তন সভাপতি। শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের সিঁথি মোড়ে বাড়ির লাগোয়া তার একটি নার্সিং হোমেও তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর, সেই নার্সিং হোমের মালিকও নাকি তৃনমূল কংগ্রেসের বিধায়ক। আর এখানেই তো জল্পনার শুরু।
গত ৯ই আগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-কে ধর্ষণ ও খুনের দায়ে সুদীপ্ত রায়ের ভূমিকা ঠিক কতটা তার জেরেই আজ আডির অভিযান। ৩জন সিবিআই আধিকারিকরা লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন, একাধারে চলছে তল্লাশি। তবে, কেন তৃনমূল বিধায়কের বাড়ি নার্সিং হোমে ইডির হানা তা এখনও স্পষ্ট নয়।







