আর জি করের ঘটনার আবহাওয়ায় সরকারের হয়ে বিভিন্ন বিবৃতি দিতে দেখা যাচ্ছে কুণাল ঘোষকে। এই বিবৃতির মধ্যে অনেক সময় বিতর্কে মধ্যে জড়াচ্ছেন তিনি। এবার কুণাল ঘোষকে নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে বসানো নিয়ে বিতর্ক শুরু হলো সোশ্যাল মিডিয়ায়।
আরজি করের ঘটনা নিয়ে সরকারের পাশে দাঁড়িয়ে বিভিন্ন বিবৃতি দিতে গিয়ে বারংবার বিরোধীদের কটাক্ষের মুখে পরেছেন কোনাল ঘোষ। এবার জহর সরকার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিয়েছেন কিছুদিন আগে। সেই পদে কুণাল ঘোষকে বসানোর দাবি ওঠে। সেই মন্তব্যের জেরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের সরাসরি এই মন্তব্য নিয়ে রাজনীতির কূটনৈতিক উঠে এসেছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তপ্ত আলোচনা সৃষ্টি করেছে।
এ প্রসঙ্গে কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “জহর সরকারের ইস্তফা বা সংশ্লিষ্ট কোনো পোস্টে আমার নাম উল্লেখ করা থেকে বিরত থাকুন।”







