খেলাধুলা

আইএসএলের প্রথম ম্যাচে আনোয়ারের অনুপস্থিতি, বিকল্প পরিকল্পনায় আশাবাদী ইস্টবেঙ্গল কোচ

আসন্ন আইএসএল মরসুমের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি-র। তবে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার আনোয়ার আলি নির্বাসিত থাকায় ইস্টবেঙ্গলের রক্ষণে চিন্তার ভাঁজ পড়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে প্রশ্ন করা হলে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত স্পষ্ট জানিয়ে দিলেন, আনোয়ার দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিকল্প ব্যবস্থা নিয়ে তারা আত্মবিশ্বাসী।

কুয়াদ্রাত বলেন, “আনোয়ার খুবই গুরুত্বপূর্ণ, তবে ক্লাব বিষয়টি দেখছে। দলে আরও অনেক ভালো ফুটবলার রয়েছে, তাদের নিয়ে আমরা পরিকল্পনা করব। আশা করছি, তারা আনোয়ারের অভাব পূরণ করতে পারবে।”

এই ম্যাচের আগে আরও একটি চ্যালেঞ্জ দেখা দিয়েছিল ইস্টবেঙ্গলের সামনে। দলের তারকা ফুটবলার নন্দকুমার অনুশীলনের সময় হালকা চোট পেলেও, কোচ আশ্বস্ত করেছেন যে তিনি খেলতে প্রস্তুত।

এ বছর ইস্টবেঙ্গলের প্রধান লক্ষ্য আইএসএলের প্রথম ছয়ে জায়গা করে নেওয়া। কুয়াদ্রাত জানান, “আমাদের লক্ষ্য নকআউটে পৌঁছানো। প্রথম ছয়ে শেষ করতে পারলে লিগ জয়ের সুযোগ থাকবে। তবে আপাতত আমাদের মনোযোগ প্রথম ছয়ে স্থান নিশ্চিত করার দিকে।”

এই মরসুমে ইস্টবেঙ্গলের পথচলা শুরু হবে ১৬ সেপ্টেম্বর, বেঙ্গালুরুর বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.