বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখন আইসিইউতে। তাঁর বমি বমি ভাব আছে। জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার রাতেই সুকান্তকে হাহাসপাতালে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, ‘দাদার কোনও সেন্স নেই, একদম সেন্সলেস’, সুকান্ত মজুমদারের স্বাস্থ্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিজেপি কর্মী। সন্দেশখালিতে যেতে পুলিসের বাধা পেয়ে পুলিসের গাড়ির বনেটে উঠে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। পুলিসের সঙ্গে বচসা আরম্ভ হয়, বিজেপি কর্মীদের সঙ্গে চলে ধস্তাধস্তি। টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে জ্ঞান হারান বিজেপির রাজ্য সভাপতি। পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে দিল্লি সফরে না গিয়ে রাজ্যে ফিরে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি রাতেই সুকান্তকে দেখতে যান। দেখা করেন বিরোধী দলনেতার সঙ্গেও।







