দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের এক ছাত্রীর গণধর্ষণকাণ্ড রাজ্য রাজনীতিতে উত্তাপ সৃষ্টি করেছে। ঘটনার প্রায় একদিন পর মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুর্গাপুর গণধর্ষণকাণ্ডকে “অত্যন্ত নিন্দনীয়” বলে অভিহিত করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, “এই ঘটনা পুলিশের বিষয়। বেসরকারি কলেজগুলির দায়িত্ব ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। রাত সাড়ে ১২টায় কেউ যদি বের হয়, পুলিশ বাড়িতে বসে থাকবেই না।” একই সঙ্গে তিনি পুলিশকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে, মূল অভিযুক্ত পলাতক।
নির্যাতিতা তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। হোস্টেল থেকে মাত্র এক কিলোমিটার দূরে বন্ধুদের সঙ্গে খাবার খেতে বেরিয়ে তিনি জঙ্গলে নিয়ে গিয়ে আক্রান্ত হন। ঘটনার পর হাসপাতাল চিকিৎসাধীন।
মমতার দাবি, “বাংলায় জিরো টলারেন্স নীতি। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি কলেজগুলির নিরাপত্তা আরও বাড়ানো উচিত।”







