গত ২৪ জানুয়ারি হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা শ্রাবন্তী বারিকের সঙ্গে আমতার সরিয়ালা গ্রামের বাসিন্দা পেশায় টোটোচালক গৌতম দুয়ারির বিয়ে হয়। শ্রাবন্তীর বাবা আনন্দ বারিকের অভিযোগ, বিয়ের সময় ছেলের বাড়ির দাবি মতো সবকিছু দেওয়া হয়েছিল। তবুও বিয়ের পরই শ্রাবন্তী ও গৌতমের মধ্যে অশান্তি শুরু হয়।
শ্বশুরবাড়ির লোকেরা মেয়েকে নানাভাবে নির্যাতন করতে থাকে। শ্রাবন্তী শ্বশুরবাড়ি থাকতেও চাইছিল না। তিনি জানান, বিয়ের পর মেয়ে দু’একবার বাপের বাড়ি চলে এসেছিল। সেই রকম শিবরাত্রির সময়েও ও বাড়ি এসেছিল। শনিবার মেয়ে শ্বশুরবাড়ি ফিরে যায়।
মৃত বধূর নাম শ্রাবন্তী দুয়ারি (২০)। ওই বধূর পরিবারের অভিযোগ, শ্রাবন্তীকে তাঁর শ্বশুরবাড়ির লোকেরাই খুন করেছে।আমতার সরিয়ালা গ্রামের বাসিন্দা।ধৃতদের বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক গৌতম দুয়ারিকে পাঁচদিনের পুলিশ হেফাজত এবং নবকুমার দুয়ারিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরত্চন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।







