জেলা

যুবকের গুলিতে মৃত্যু হল এক নাবালকের

যুবকের গুলিতে মৃত্যু হল এক নাবালকের। অভিযোগ আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘুরতো লায়লা নামে এক যুবক । আর তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে অন্য এক কিশোর গুলি করে এক নাবালককে। গুলি করার পরে প্রায় চার ঘণ্টা ধরে ছুরি দিয়ে খুঁচিয়ে গুলি বের করা হয়। এরপর ওই নাবালককে তারা নিয়ে যায় এক বেসরকারি হাসপাতালে। তারা সেখানে জানায়, ছাদ থেকে পড়ে লোহার শিক গেঁথে যাওয়ায় আহত হয়েছে সে। বুধবার ওই নাবালকের মৃত্যুতে হইচই পড়ে যায় এলাকায়। ঘটনাটি দমদম মলরোডের কে পি সরনী এলাকায়। মৃত সাকিল আলি মোল্লা নবম শ্রেণির ছাত্র । পরিবার জানিয়েছে, ১৩ মার্চ চা খাওয়ার নাম করে সাকিলকে ডেকে নিয়ে যায় লায়লা, সুমিত ও ছোটু নামের তিন কিশোর। তারপরেই এরকম ঘটনার কথা জানতে পারেন পরিবার ও এলাকাবাসী। তাদের দাবি লায়লা নামক যুবকের কাছে আগ্নেয়াস্ত্র থাকত। এর আগেও কয়েকবার এলাকায় গুলি চালিয়েছে ওই যুবক। তারা জানায় এই বিষয়ে প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ওই কিশোরের কাছ থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই নাবালককে গুলি করে ছোটু নামের এক কিশোর। তাদের সঙ্গে সেই সময় সুমিত নামের এক কিশোরও উপস্থিত ছিল। দীর্ঘ ২২ দিন লড়াই করার পর বুধবার সকালে মৃত্যু হয় নাবালকের। এই ঘটনায় ভেঙ্গে পড়েছে পরিবারের সদস্যরা। পরিবার ও এলাকার সকলে ওই তিন কিশোরের শাস্তির দাবি করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.