সন্দীপ ঘোষ কাহিনীর অন্যতম মাথা অভিক দে। ২০২৩ সালে একটি অনুষ্ঠানে একই মঞ্চে অভিক দের সাথে ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর। আন্দোলনকারী চিকিৎসকদের এই অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে। ২০২৩ সালের সেই অনুষ্ঠান মঞ্চের ছবি প্রিন্ট আউট করে পোস্টার লাগানো হয়েছে গোটা হাসপাতাল জুড়ে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বরের ঘরের সামনেই রয়েছে একাধিক পোস্টার। যেখানে দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের উপস্থিতিতে অভিক দে চিকিৎসকদের ডিগ্রি তুলে দিচ্ছেন। তাই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানতে চাই সন্দীপ ঘোষের অন্যতম মাথা এই অভিক দে কি কারণে মালদা মেডিকেল কলেজে আনাগোনা ছিল। তার ছত্রছায়ায় অনেকেই রয়েছে এই কলেজের বলে প্রশ্ন তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও থ্রেট কালচার অবশ্যই রয়েছে। তাই অবিলম্বে কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে এই অভিক দে কি কারণে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল তাই সুপারের ঘরের সামনে এই পোস্টার লাগানো হয়েছে।
Read Next
November 1, 2026
বিষাক্ত গ্যাসের ছোবল: উজ্জয়িনীর হোটেলে বর্জ্য সাফাই এ ঝরল চার তরুণ প্রাণ
October 31, 2026
বাংলার জাদুশিল্পে নতুন অধ্যায়! রাজ্যে তৈরি হচ্ছে ম্যাজিক স্কুল, বড় দায়িত্বে পি সি সরকার জুনিয়র
October 31, 2026
অর্ণবের দাপট শেষ, তবু বিপর্যস্ত ওড়িশা! ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু, মৃত ৯ মাসের শিশুও
October 30, 2026
জলাশয়ের মরণফাঁদ থেকে শিশুদের জীবনরক্ষা: দিল্লির বুকে আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত বাংলার মঞ্জু ও সোনামণি!
October 30, 2026
অভিষেকের পুলিশকে হুঁশিয়ারি, পাল্টা শুভেন্দুর ‘সোডিয়াম-পটাশিয়াম’ খোঁচা! দুই নেতার কথার লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি
October 30, 2026
NEET-এ প্রত্যাশিত র্যাঙ্ক না মেলায় মানসিক অবসাদ? হায়দরাবাদে বাড়ি থেকে উদ্ধার ২০ বছরের
Related Articles
Check Also
Close







