দলীপ ট্রফির উত্তেজনাপূর্ণ ম্যাচে আরও একটি দুরন্ত শতরান করলেন বাংলার অভিমন্যু ঈশ্বরন। তবে তার দল ইন্ডিয়া-বি সংগ্রামে পড়েছে ইন্ডিয়া-ডি দলের শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্সের সামনে। সঞ্জু স্যামসনের ১০৬ রানের দুরন্ত ইনিংসের পর ইন্ডিয়া-ডি ৩৪৯ রানে অলআউট হয়। ইন্ডিয়া-বি দলের বোলার নভদীপ সাইনি তুলে নেন ৫টি উইকেট।
ব্যাট করতে নেমে ইন্ডিয়া-বি দলের ওপেনিং থেকে ব্যাটিং বিপর্যয় শুরু হয়। অর্শদীপ সিং ও আদিত্য ঠাকরে ইন্ডিয়া-বি দলের শীর্ষ সারির ব্যাটসম্যানদের দ্রুত ফিরিয়ে দেন। মুশির খান, সূর্যকুমার যাদব ও নীতিশ রেড্ডি—তিনজনই অল্প রানে আউট হন। ঈশ্বরনের সঙ্গী এন জগদীশনও ঠাকরের শিকার হন।
অভিমন্যু ঈশ্বরন একাই লড়াই চালিয়ে যান সাথে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার সঙ্গে ওয়াশিংটন সুন্দর ৩৯* রানের অবদান রাখেন। তবে ঈশ্বরনের বিদায়ের পর ইন্ডিয়া-বি আবার বিপদে পড়ে। ১০৫ রানের পার্টনারশিপের পর ঠাকরে ঈশ্বরনকে আউট করেন, ফলে ইন্ডিয়া-বি ছয় উইকেটে ২০১ রানে পৌঁছায়।
সংক্ষিপ্ত স্কোর: ইন্ডিয়া-বি ২০১/৬ (অভিমন্যু ঈশ্বরন ১১৬, ওয়াশিংটন সুন্দর ৩৯*; অর্শদীপ সিং ৩-৩৫, আদিত্য ঠাকরে ২-৩৩) ইন্ডিয়া-ডি দলের ৩৪৯ রানের তুলনায় এখনও ১৩৯ রানে পিছিয়ে।







