এবার অনুব্রত মণ্ডলের পর গরুপাচার মামলায় জামিন পেলেন মূল অভিযুক্ত এনামুল হক। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় এনামুল হককে জামিন দিল সর্বোচ্চ আদালত।
উল্লেখ্য, গরু পাচার মামলায় প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি ছিলেন এনামুল। ‘চার্জশিট ফাইল হয়েছে, মামলায় সর্বোচ্চ সাজা ৭ বছর, সিবিআই-এর মামলায় আগেই জামিন হয়ে গেছে’, জামিন চেয়ে সওয়াল করেছিলেন এনামুলের আইনজীবী মুকুল রোহতগি। ইডি বিরোধিতা করলেও খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
তদন্তকারী সংস্থা সূত্রে, গরু পাচারের ঘটনায় উল্লেখযোগ্য ভূমিকা ছিল এনামুলের। বিনয় মিশ্র এবং বিকাশ মিশ্র তাঁর অন্যতম সহযোগী বলে সিবিআই সূত্রে জানা গিয়েছিল। এবার উক্ত মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন এনামুল।







