উত্তর কোরিয়ায় দুটি নারীর বিরুদ্ধে বিচার শেষ করে একই দিনে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা নজিরবিহীন।
রি (৩৯) ও কেং (৪৩) নামে এই দুই নারীকে মার্কেটে নিয়ে গিয়ে মাত্র এক ঘণ্টার মধ্যে বিচার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা চীনে থাকা অবস্থায় উত্তর কোরিয়ার নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যেতে সহায়তা করেছেন।
২০২৩ সালের অক্টোবরে চীন ৫০০ উত্তর কোরিয়ানকে জোরপূর্বক ফেরত পাঠানোর পর এই দুই নারীও দেশে ফিরেন। এই ঘটনার পরে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, একই অভিযোগে আরও ৯ নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা যায়, তারা চীনে গিয়ে অসাধু ব্যক্তিদের দ্বারা শিকার হয়ে দেহব্যবসায় বাধ্য হন এবং পরে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার চেষ্টা করেন। এই কঠোর শাস্তি উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে পালিয়ে যাওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে নেওয়া একাধিক পদক্ষেপের অংশ।







