১৮ মাস পর বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। পুজোর আগেই অবশেষে নিজের বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় দিল্লির রাউত এভিনিউ কোর্টে জামিন পেয়েছেন ২ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে।
মঙ্গলবার সকালেই কন্যা সুকন্যাকে নিয়ে নিচুপট্টির বাড়িতে ফিরলেন বীরভূমের কেষ্ট। স্লোগান, পুষ্পবৃষ্টির, নকুলদানা বিতরণের মাধ্যমে স্বাগত জানানো হয় তাঁকে।
আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামেন কন্যাসহ অনুব্রত।সেখান থেকে রওনা দেন বীরভূমের উদ্দেশে।
সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হিন তিনি।শারদীয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করেন কেষ্ট। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন… মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি। গোটা বাংলা, গোটা দেশের মানুষ ভালোবাসে। আমার পায়ের অবস্থা ভালো নয়। শরীর যদি ভালো থাকে, দিদির সঙ্গে দেখা করব’।







