খেলাধুলা

অলিম্পিক পদকজয়ী যোগেশ্বর দত্তের বিস্ফোরক মন্তব্য, সামনে আনলেন ভিনেশের আসল রূপ

প্যারিস অলিম্পিক ২০২৪-এ ডিসকোয়ালিফাই হওয়া ভিনেশ ফোগাটকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কুস্তির অলিম্পিক পদকজয়ী যোগেশ্বর দত্ত। মাত্র ১০০ গ্রাম বেশি ওজনের কারণে ৫০ কেজি ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নিতে না পারা ভিনেশকে নিয়ে দত্ত বলেন, ‘‘গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল ভিনেশের। ষড়যন্ত্রের তত্ত্ব খাঁড়া না করে, নিজের ভুল মেনে নেওয়া উচিত ছিল।’’

ভিনেশের অভিযোগ ছিল, ভারতীয় অলিম্পিক সংস্থা এবং সরকারের পক্ষ থেকে কোনও সাহায্য পাননি তিনি। এমনকী, প্রধানমন্ত্রীকেও দোষারোপ করেন ভিনেশ। এই বিষয়ে যোগেশ্বর বলেন, ‘‘প্রতিযোগিতায় নিয়ম একদম স্পষ্ট। এক গ্রাম বেশি ওজন থাকলেও অংশগ্রহণ করতে দেওয়া হয় না। ভিনেশ নিয়ম ভেঙেছেন এবং তার দায়ভার তাঁরই নেওয়া উচিত। প্রধানমন্ত্রী বা কারও বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলা একেবারেই অনুচিত।”

এছাড়াও, পিটি উষার (PT Usha) বিরুদ্ধে ভিনেশের মন্তব্য নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। ভিনেশ দাবি করেন, অলিম্পিকের সময় হাসপাতালে ভর্তি থাকাকালীন পিটি উষা শুধুমাত্র প্রচারের জন্য সেখানে গিয়েছিলেন এবং অজান্তেই ছবি তুলে তা ছড়িয়ে দেওয়া হয়। তার পালটা হিসাবে, যোগেশ্বরের কড়া ভাষায় আক্রমণ ভিনেশের বিতর্ককে আরও উসকে দেয়।

এই পরিস্থিতিতে ভিনেশের দাবি ও যোগেশ্বরের সমালোচনা ভারতীয় ক্রীড়াঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.