নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র দাবিতে এখনও আন্দোলন জারি রয়েছে । এবার কলকাতা হাইকোর্ট মিছিলের অনুমতি দিল । এই মিছিল বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী, আগামী ৬ মে হাজরা , দমকল কেন্দ্র থেকে হরিশ মুখার্জি রোড থেকে শুরু হবে। যদিও রাজ্য তিনটি বিকল্প রুটে মিছিলের জন্য সায় দিয়েছিল । কিন্তু তাতে রাজি ছিলেন না আন্দোলনকারীরা। হরিশ মুখার্জি রোডে মিছিল নিয়ে আপত্তি কেন? বৃহস্পতিবার শুনানিতে প্রশ্ন তুলেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি মিছিল শান্তিপূর্ণ করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য , মিছিলকে কেন্দ্র করে বিচারপতির প্রশ্ন, ‘প্রতি একদিন অন্তর হাজরা মোড়ে ধরনা বিক্ষোভ চলছে। হঠাৎ হরিশ মুখার্জি রোড নিয়ে আপত্তি কেন?’ কোনও কুমন্তব্য করা চলবে না, তিনি মিছিল শান্তিপূর্ণ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, আন্দোলনকারী চাকরি প্রার্থীদের আর একটি মিছিলেও অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৯ মে কলকাতা হাইকোর্টের অনুমতিতে আরও একটি মিছিল হবে। আগামী ৯ মে ফুরফুরা শরিফ থেকে শহিদ মিনার পর্যন্তও চলবে এই মিছিল। ২০১৪ টেট প্রার্থীদের একটি মিছিল ডোমজুড়ে রাত্রিযাপনের পর ১০ মে মিছিল ঢুকবে শহরে । এই মিছিলের আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। আজ অর্থাৎ বৃহস্পতিবার শুনানিতে মিলল অনুমতি। ডিএ আন্দোলনকারীদের অন্য একটি মিছিল নিয়েও তৈরি হয়েছিল গোলমাল । যদিও বুধবার সেই মিছিলেও অনুমতি দেয় আদালত। তারপর বৃহস্পতিবারই নবান্ন অভিযানছিল ডিএ আন্দোলনকারীদের। বিচারপতি রাজাশেখর মান্থা মিছিলের রুট পরিবর্তন করে নবান্ন অভিযানে অনুমতি দেন ।







