রাজ্য

ভোটমুখী বাংলায় এবার পর্যটনেও নিষেধাজ্ঞা ! দিঘা মন্দারমনি সহ ভোটের সময় বন্ধ থাকবে কোন কোন পর্যটনকেন্দ্র ? জেনে নিন

ভোটমুখী বাংলায় , এবার নিষেধাজ্ঞা ঘোরাফেরাতেও! মঙ্গলবার অর্থাৎ ২১ তারিখ বিকেলের মধ্যেই খালি করতে হবে , দিঘা , মন্দারমনি , তাজপুরের পর্যটনস্থলগুলি ! ইতিমধ্যেই পর্যটকদেরও ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে , নির্বাচন কমিশন। জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও । উল্লেখ্য , দিঘা সহ, সেখানকার জনপ্রিয় পর্যটনকেন্দ্র গুলিতে , এই সময় বাইরের কোনো রাজনৈতিক নেতা কর্মীরাও থাকতে পারবেন না । প্রথম দফার নির্বাচন অর্থাৎ ২৩ তারিখ , ভোট শেষ না হওয়া পর্যন্ত , এই বিধি জারি থাকবে ।

বৃহস্পতিবার , অর্থাৎ ২৩ এপ্রিল বঙ্গে প্রথম দফার নির্বাচন। এদিন ১৫২ টি আসনে হবে , নির্বাচন । যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সবকটি আসনও । আর পূর্ব মেদিনীপুর মানেই , দিঘা, মন্দারমনি, তাজপুর, উদয়পুর, শংকরপুর সবই জনপ্রিয় পর্যটন কেন্দ্র । কিন্তু এই ভোটের মরশুমে , সেই পর্যটনেই বাঁধা দিল নির্বাচন কমিশন । ২১ তারিখ বিকেল ৬ টা থেকে ২৩ তারিখ ভোট না শেষ হওয়া পর্যন্ত এই পর্যটনে রাশ টানা হয়েছে । জানা গিয়েছে , এই সময়ে ভিন জেলার , ভিন রাজ্যের বাসিন্দা , কোনো রাজনৈতিক দলের প্রচারক কেউই এই পর্যটন কেন্দ্র গুলির হোটেলে থাকতে পারবেন না ।

সোমবার রাত থেকেই এই বিষয়ে মাইকিং করে প্রচার করা শুরু হয়েছিল । দিঘা, দিঘা মোহনা এবং মন্দারমণি উপকূল থানার পক্ষ থেকে এই মাইকিং করা হয় । উল্লেখ্য , এই নিয়ম লঙ্ঘন করলে ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩ সালের ২২৩ নম্বর ধারায় শাস্তিও হতে পারে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.