রাজ্য

বিজেপির সভা ঘিরে অফিস টাইমে যানজটের আশঙ্কা কলকাতায়

আজ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সকাল দশটা থেকে ভারতীয় জনতা পার্টির সভা শুরু হবে। বিজেপির সভার কারণে যানজটের সমস্যায় ভুগতে চলেছে কলকাতাবাসী। আজ যাঁরা সভায় যোগ দিতে আসছেন তারা হাওড়া বা শিয়ালদহ স্টেশনে নেমে খাওয়াদাওয়া করবেন। তার পর হেঁটে আসবেন সভাস্থলে।

বিজেপি সূত্রে খবর দলের কর্মী, সমর্থকরা জেলা থেকে সরাসরি শহর কলকাতায় মিলিত হবেন। ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে বিজেপির যে কর্মীরা নামবেন, তাঁরা মৌলালি-এসএন ব্যানার্জি রোড হয়ে আসবেন সভামঞ্চে। সে কারণে ওই রাস্তায় যানজট তৈরীর আশঙ্কা থাকছে। হাওড়া স্টেশনে থেকে মিছিল টি বোর্ড, বেন্টিঙ্ক স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে মঞ্চে এসে পৌঁছবেন। সে ক্ষেত্রে ওই সব রাস্তায় ধীর গতিতে এগোতে পারে গাড়ি। সপ্তাহের মাঝের দিনে অফিস টাইমে এই ভোগান্তি নিয়ে রীতিমতো বিরক্ত সাধারণ মানুষ। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে পরিস্থিতি অনুযায়ী বিকল্প রুটের ব্যবস্থা করা হবে। এজেসি বোস রোড, রেড রোড, স্ট্র্যান্ড রোড দিয়ে চলাচল করতে পারবে গাড়ি। রাস্তায় অতিরিক্ত ১০০০ পুলিশকর্মী নামানো হবে। মঞ্চ এবং আশপাশের এলাকাকে ছ’টা জোনে ভাগ করা হয়েছে। প্রতি জোনের দায়িত্বে রয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা

যে যে পথ দিয়ে মিছিল আসবে সেই সব পথের ট্রাফিক ব্যবস্থার সমস্যার কারণে বিকল্প রুটে ভোগান্তির আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.